প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় গ্রেপ্তার এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এই আদেশ দেন।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি করে ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। এই মামলার আসামি ওয়াসিম ২৫ জুন পুলিশের কাছে স্বীকার করেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করা হয়। পরে ২৭ জুন চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে ভোলাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ভোলার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।