ভোলার তেঁতুলিয়া নদীতে লঞ্চডুবি আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটের উত্তরে ভোলা খালের মুখে তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নোঙর করা এমভি সোহাগী নামের একটি লঞ্চ গতকাল শনিবার ভোররাতে ডুবে গেছে। লঞ্চে কোনো যাত্রী ছিল না। তবে লঞ্চের চার কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
থানা-পুলিশ, লঞ্চের কর্মচারী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ভোলা-বরিশাল নৌপথে চলাচল করা এমভি সোহাগী-১ নামের একটি লঞ্চ তেঁতুলিয়া নদীতে নোঙর করা ছিল। শনিবার ভোররাতে ঢাকা-ভোলা নৌপথে চলাচল করা ভোলাগামী কর্ণফুলী-১১ নামের একটি লঞ্চ নোঙর করা ওই লঞ্চটিকে ধাক্কা দিলে সেটি তলা ফেটে ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা সাত কর্মচারী সাঁতরে তীরে উঠলেও চারজন গুরুতর আহত হন।
ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, পুলিশ ও ডুবুরি দল লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।