ভোলায় ওপেন হাউস ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ও ইভ টিজিং প্রতিরোধে ভোলা শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভোলা সদর থানা মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে ওপেন হাউস ডে পালিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, ভোলার যুবসমাজ ইয়াবায় আসক্ত হয়ে চুরি-ছিনতাই করছে। গার্লস স্কুল ও মহিলা কলেজের সামনে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছে। পুলিশ কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন, এ ধরনের অপরাধ ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে তাঁদের খবর দিতে। ভোলা সদর থানার ওসি মোবাশ্বের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) উত্তম কুমার সাহা, পরিদর্শক (তদন্ত) তদন্ত কমলেশ চন্দ্র হালদার, উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা প্রমুখ।