ভোলায় কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে ছয় হাজার দুস্থকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
গত শুক্রবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ আলী আজম মুকুলের নিজস্ব তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম। এর মধ্যে গতকাল পৌরসভা ভবনে এক হাজার গরিব মানুষকে কম্বল দেওয়া হয়।