ভোলায় দুজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ভেদুরিয়ায় তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গত বুধবার দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ড্রেজার (খননযন্ত্র) ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুজন ও মোশারেফ হোসেন। এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কাজী তোফায়েল হোসেন প্রথম আলোকে বলেন, গত বুধবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালান তাঁরা। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তঁাদের ওই শাস্তি দেওয়া হয়।