ভোলায় হামলায় কলেজের ৩ শিক্ষক-কর্মচারী আহত
ভোলা সদর উপজেলার রেবা রহমান মহাবিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের অসুস্থ এক ছাত্রীকে দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন৷ এ ঘটনায় তিন শিক্ষক-কর্মচারী আহত হন৷ তার মধ্যে গুরুতর আহত এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলাকারীরা শিক্ষকদের তিনটি েমাটরসাইকেল ছিনিয়ে নিলে পরে পুলিশ তা উদ্ধার করে৷
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষকদের ভাষ্যমতে, গত রোববার বিকেলে ওই কলেজের শিক্ষক জিয়াউদ্দিন, অফিস সহকারী বেলাল আহমেদকে নিয়ে কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ ঝুমু আক্তারকে দেখতে আলীনগর ইউনিয়নে যান৷ তাঁরা ইউনিয়নের পেশকারবাড়ির দরজা নামক এলাকায় গেলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী হামলা চালিয়ে তাঁদের মোটরসাইকেল ছিনিয়ে নেন৷ হামলাকারীরা এ সময় ‘এলাকায় ছাত্র সংগ্রহ করতে আসতে মানা করেছি না’ বলে তাঁদের গালিগালাজ করছিলেন৷
সূত্র জানায়, খবর পেয়ে দুটি েমাটরসাইকেলে করে ওই কলেজের চার শিক্ষক আহত শিক্ষক-কর্মচারীদের উদ্ধারে আসেন৷ এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করে৷ তিন শিক্ষক পালাতে পারলেও এমরান হোসেন নামক এক শিক্ষককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন। আহত এমরান হোসেনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজের অধ্যক্ষ মাহবুব আলম বলেন, আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পরিকল্পিতভাবে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দিয়ে এ হামলা চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘আলীনগর কলেজটি ওই এলাকায় হওয়ায় গত বছরও ওই কলেজের অধ্যক্ষ আমরা যাতে এলাকািটতে শিক্ষার্থী সংগ্রহে না যাই সে ব্যাপারে হুঁশিয়ার করেছিলেন৷ গত রোববার আমাদের শিক্ষকেরা অসুস্থ এক ছাত্রীকে দেখতে গেলে তাঁরা শিক্ষার্থী সংগ্রহে গিয়েছেন বলে মনে করে ওই অধ্যক্ষ সন্ত্রাসীদের লেলিয়ে দেন৷’
তবে আলীনগর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল হান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় আিম জড়িত নই৷ আর আমাদের কলেজটি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান৷ ফলে স্থানীয় এ কলেজের ভবিষ্যৎ চিন্তা করে হয়তো স্থানীয়রাই এ ঘটনা ঘটিয়েছে৷’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার জন্য শিক্ষকদের অভিযোগ জমা দিতে বলেছি৷ কিন্তু এখনো তাঁরা তা দেননি। শুনেছি স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে৷