ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলীকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর লাইসেন্সধারী একটি বন্দুক ও ১৯টি গুলি জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, শাজাহান আলীকে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভেড়ামারার ফকিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।