ভেড়ামারা পাইলট স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠান ২০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মিলনমেলা আগামী বছরের ২০ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকার পুরানা পল্টনে অনুষ্ঠান প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সফল করতে স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় বিভিন্ন পেশায় কর্মরত বিদ্যালয়ের সাবেক ছাত্ররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি