ভেড়ামারার কাছে মধুমতী ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনের কাছে রাজশাহীগামী মধুমতী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গোয়ালন্দ থেকে রাজশাহীগামী মধুমতী ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

মধুমতী ট্রেনের পরিচালক আবদুর রহিম রাতে প্রথম আলোকে বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনের কাছে দক্ষিণ গেট এলাকায় আসার পরই ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এখন ওই পথে রেল চলাচল বন্ধ রয়েছে।