ভেড়ামারায় অস্ত্র বোমাসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মির্জাপুর থেকে আতাবুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গতকাল বুধবার ভোর চারটার দিকে অস্ত্র, গুলি, বোমাসহ গ্রেপ্তার করা হয়। আতাবুলের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। ভেড়ামারা থানার পুলিশ জানায়, তিন সন্ত্রাসী অস্ত্র, বোমাসহ ভেড়ামারার জুনিয়াদহ মির্জাপুর এলাকায় অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়। এ সময় আতাবুলকে পুলিশ আটক করে। তাঁর দেহ তল্লাশি করে একটি এলজি, বন্দুকের একটি কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বলেন, আতাবুলকে দুপুরে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।