ভেড়ামারায় একজন আটক এলজি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাম্পহাউস এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাঁর বাড়ি উপজেলার বারোদাগ গ্রামে। শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের একটি দল শনিবার বিকেলে শফিকুলকে আটক করে। রাতে তাঁর বাড়িতে তল্লাশি করে নয়টি গুলিসহ এলজি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার এসআই আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা হয়েছে। শফিকুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।