ভেড়ামারায় ডাকাত সন্দেহে আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাটা থেকে গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে নয় যুবককে আটক করেছে পুলিশ। ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, আটক যুবকেরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের কাছে থাকা তিনটি রামদা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।