ভেড়ামারায় দোকানিকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের রেজাউল ইসলাম (৩৫) নামে এক চা-দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে।শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ এলাকার মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রেজাউলের স্ত্রী শাহিনা আক্তার হত্যা মামলা দায়ের করেছেন।ভেড়ামারা থানার পুলিশ ও রেজাউলের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে রেজাউল তাঁর নিজ বাড়ি ফকিরাবাদ থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। শনিবার দুপুরে স্থানীয় লোকজন ফকিরাবাদ মাঠে রেজাউলের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, লাশের পাশে একটি হাসুয়া, একটি টর্চলাইট ও বেশ কিছু বেগুন-মরিচ ও কাঁচকলা পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।