ভেড়ামারায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার মোজামেঞ্চল হক (৬০) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে।ভেড়ামারা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয়রা গতকাল সকাল নয়টার দিকে ভেড়ামারা রেলস্টেশনের পাশের একটি পান-সুপারির দোকানের ভেতর থেকে দুর্গন্ধ পায়। তারা দোকানের দরজা ভেঙে ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।