ভেড়ামারায় মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীমুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নস্যাতের অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৌহিদুল ইসলাম আলম। গত রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সাবেক সাংসদ শহীদুল ইসলামের ভেড়ামারা শহরের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শামীমুল ইসলাম এবং তাঁর ঈগল বাহিনী তাঁকেসহ তাঁর সমর্থকদের ওপর হামলা ও ভয়-ভীতি প্রদর্শন করছে। এসব ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শামীমুল ইসলাম বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমার লোকজন নির্বাচনী বিধিমালা ভঙ্গ হয়—এমন কোনো কাজ করছে না।’