ভেড়ামারায় রেইনকোট পেলেন ১০ জন বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর উদ্যোগে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় প্রথম আলোর আঞ্চলিক বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন। এ সময় কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, সংবাদপত্র এজেন্ট আনসারুল হক উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে সংবাদপত্র বিক্রয়কর্মী আবদুর রফিক বলেন, ‘প্রথম আলো যেমন সংবাদ লেখে, তেমন সমাজের কাজও করে।’আনসারুল হক বলেন, ‘রেইনকোট দেওয়াতে সংবাদপত্র বিক্রয়কর্মীদের পাশাপাশি এজেন্ট হিসেবে আমারও ভালো লাগছে।’