ভেড়ামারায় শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল আমিন (১৮) নামের এক শ্রমিক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নওদাপাড়া এলাকার একটি খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ভেড়ামারা ১১০ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের শ্রমিক আল আমিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. বুলবুলের ছেলে।আল আমিনের প্রতিবেশীরা জানান, আল আমিনসহ চার শ্রমিক ওই পাওয়ার প্লান্ট-সংলগ্ন উপজেলার নওদাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার বিকেলে পাওয়ার প্লান্টে কাজ শেষে তাঁরা চার শ্রমিক বেতন নিয়ে বাসায় ফেরেন। সন্ধ্যার পর আল আমিন বাসার বাইরে চলে যান। এরপর রাতে তিনি আর ফিরে আসেননি। গতকাল সকালে এলাকার একটি খেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম বলেন, আল আমিনের ডান চোখ ও বুকে আঘাতের চিহ্ন আছে। সেখানে রক্ত জমে গেছে।