ভেড়ামারায় সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামরা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের সমর্থনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহাজাহান আলীর নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলটি ভেড়ামারা শহর প্রদক্ষিণকালে দক্ষিণ রেলগেট এলাকায় পৌঁছালে সাবেক সাংসদ শহীদুল ইসলামের পক্ষের লোকজন হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে শাহাজাহান পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।