ভৈরব উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪ বছর পর গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সমেঞ্চলনের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়।সম্মেলনে প্রতিনিধিদের ভোটে দেলোয়ার হোসেন উপজেলা যুবদলের সভাপতি ও আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হানিফ মাহমুদ পৌর যুবদলের সভাপতি ও অহিদুজ্জামান আরমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সকালে বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সদস্য শরিফুল আলম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক আগেই ক্ষমতাসীন দলের মৃত্যুঘণ্টা বেজে গেছে। জনগণ সব কটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ওই বিজয় ধরে রাখতে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সাদেক হোসেন, ভৈরব পৌর সভার মেয়র মো. শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক নবী হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক আ. রশিদ। ১৯৭৯ সালে প্রথমবারের মতো সম্মেলনের মাধ্যমে চার বছরের জন্য ভৈরব যুবদলের কমিটি গঠন করা হয়।