ভৈরব নদে নিখোঁজ দিনমজুরের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় গত রোববার রাতে আসলাম হাওলাদার (৪৬) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের প্রয়াত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। তিনি বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় বারেক মিঞার বাড়িতে ভাড়া থাকতেন। গত শনিবার রাতে লঞ্চঘাটের পন্টুন থেকে পা ফসকে তিনি ভৈরব নদে পড়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন।