ভৈরব নদে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে গতকাল শুক্রবার নৌকা-বাইচ প্রতিযোগিতা হয়েছে। দুই তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
নদের তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
খুলনার ডুমুরিয়ার হাসানপুর থেকে আসা দ্বীপ চাঁদের ‘টাইগার’ নৌকা প্রথম স্থান অধিকার করে। ডুমুরিয়ার বরুনা থেকে আসা নৌকা ‘মা গঙ্গা’ হয় দ্বিতীয়। তৃতীয় স্থান লাভ করে খুলনার তেরখাদা থেকে আসা হামিদ মোড়লের নৌকা।
নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ শেখ আবদুল ওহাব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক প্রমুখ।