ভৈরব নদের বেড়া উচ্ছেদে তদন্ত দলের সরেজমিন পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ভৈরব নদের সেই পাটা (বেড়া) উচ্ছেদের জন্য প্রশাসনের গঠিত দুটি দল গতকাল সোমবার সরেজমিনে পরিদর্শন করেছে। জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শান্তি মণি চাকমা ও কালেক্টরেটের কানুনগো হাবিবুল্লাহ বাহারের নেতৃত্বে নদের দখল হওয়া অংশ পরিদর্শন করা হয়।পরিদর্শন শেষে আরডিসি শান্তি মণি চাকমা প্রথম আলোকে বলেন, বাবলাতলা সেতু থেকে নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর পর্যন্ত নদের জায়গা অবৈধভাবে দখল করে প্রভাবশালী কিছু লোক শহরের আড়াআড়ি পাটা দিয়ে মাছ চাষ করছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।এদিকে, গতকাল বিকেল চারটায় শহরের গাড়িখানা সড়কে পরিবেশবাদী সংগঠন জন-উদ্যোগ যশোরের আয়োজনে ভৈরব নদ সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়। আধঘণ্টার এ কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও স্থানীয় বেসরকারি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।