ভৈরব পৌরসভার সেই নারী কাউন্সিলরকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ এবং এক কাউন্সিলরকে পেটানোর ঘটনায় ভৈরব পৌরসভার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নার্গিস আক্তারকে পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নার্গিস আক্তারের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ৪ জুন সই করা এ-সংক্রান্ত চিঠিটি গতকাল মঙ্গলবার ভৈরব পৌরসভার সাধারণ শাখায় এসে পৌঁছেছে।

পৌরসভা সূত্র এবং অপসারণের আদেশপত্র থেকে জানা যায়, নার্গিস আক্তার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময়ে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। ২০১১ সালের ১৮ মে তিনি ছবি সত্যায়িত করতে মেয়র মো. শাহিনের কক্ষে যান। সত্যায়িত করা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মেয়রের সঙ্গে নার্গিস অশালীন আচরণ করেন। ওই দিনই তিনি মেয়রের বিরুদ্ধে ভৈরব থানায় শ্লীলতাহানির অভিযোগ আনেন। ১৯ মে লাইন্সেস পরিদর্শক মো. আক্তারুজ্জামান, সহকারী লাইসেন্স পরিদর্শক তুহিনুর রহমান এবং কনজারভেনসি সুপারভাইজর সেলিম মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতি মিয়াকে কাউন্সিলরদের কার্যালয়ে ফেলে প্রকাশ্যে মারধর করেন। মতি মিয়া কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে ঘটনা জানান এবং এ ব্যাপারে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন। পরে জেলা প্রশাসকের তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলে। জেলা প্রশাসক ওই  কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সুপারিশ করেন। মেয়র বলেন, জনপ্রতিনিধি হয়ে নার্গিস জনবিদ্বেষী আচরণ করতেন। সমঞ্চান হারানোর ভয়ে পরিষদের সবাইকে ভীত থাকতে হতো। অপসারিত কাউন্সিলর নার্গিস আক্তার বলেন, ‘ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমার জনপ্রিয়তা শাহিনের (মেয়র) চেয়ে বেশি। সামনে মেয়র হয়ে যাব—এই ভয়ে শাহিন চালাকি করছে। আমার ভয়ে কাউন্সিলররা লুটপাট করতে পারত না। স্বার্থগত কারণে কাউন্সিলররাও এক হইছে। কর্মকর্তা-কর্মচারীরা চাকরি করেও একাধিক কর্মের সঙ্গে জড়িত ছিল। তাঁরা নিয়মিত অফিস করত না। ডান্ডা মেরে তাঁদের অফিসমুখী করতে চেয়েছিলাম।’ প্রসঙ্গত, ২০১১ সালের ২০ মে প্রথম আলোয় ‘নার্গিস ভয়ে ভীত ভৈরব পৌরসভা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। a S� Nr;У�language:BN'>আওয়ামী লীগের এম এ মান্নান বলেন, ‘বিএনপির দোসর জামায়াত গতকাল যা করেছে, তা আপনারা (বিএনপি) দেখেছেন। আমি আশা করব, এসব দেখে আপনারা দোসরদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করবেন।’ আকরাম হোসেন চৌধুরী বলেন, ‘অনেকে বলছেন, বাজেট হচ্ছে বিগ “বিউটিফুল বেলুন”। ঠিক, এটি বিউটিফুল; বিউটিফুল বোয়িং প্লেনের ইঞ্জিন।’

বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, আগামী নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে পুতুলখেলা চলছে। সকালে বলা হচ্ছে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে, বিকেলে বলা হচ্ছে সংবিধান অনুসারে নির্বাচন হবে।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের সাংসদ এম ইদ্রিস আলী, এম এ মান্নান, এনামুল হক প্রমুখ। অধিবেশন আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।