ভৈরব বাসস্ট্যান্ড দখলমুক্ত করতে সময় সীমা দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধ দখলদারদের সরে যেতে তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার একটি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই সময়সীমা দেন।
উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে ‘সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ অবৈধ দখলদার লোকজনকে বাসস্ট্যান্ড এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। ওই সভায় বাসস্ট্যান্ড এলাকা ওই সময়সীমার মধ্যে দখলদারমুক্ত না হলে অভিযুক্ত লোকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন ইউএনও।
সভা সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ভৈরব। ভৈরব বাসস্ট্যান্ড আরও গুরুত্বপূর্ণ।