ভৈরবে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, চারজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে নাজির হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে আরও চারজন। গত মঙ্গলবার রাতে নাজির হোসেনের ঘরে অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন নিহত নাজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী লিপি আক্তার, নাজিরের আরেক ছেলে দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী শিউলী বেগম।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, নাজির হোসেনের বাড়ি পৌরসভার ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়ামসংলগ্ন এলাকায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। উত্তাপে ঘুম থেকে জেগে ওঠার পর অন্যরা ঘর থেকে বের হতে পারলেও নাজির হোসেন আটকা পড়েন। আগুন পুড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।