ভৈরবে অগ্নিকাণ্ডে তিন প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার আগুনে দুটি কম্পিউটারের দোকানসহ তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকার সর্দার কম্পিউটার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের গ্যাস সঞ্চালন লাইন থেকে ওই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন সর্দার কম্পিউটার, পাশের অর্পিতা কম্পিউটার ও একটি ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। আগুনে ১৫টি কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ এবং দুটি ফটোকপি মেশিনসহ তিনটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণে মালামাল পুড়ে যায়। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর ধারণা, আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।সর্দার কম্পিউটারের মালিক মোশারফ হোসেন বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেই ওই গ্যাসের সঞ্চালন লাইন ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি স্থানীয় তিতাস গ্যাস সরবরাহ অফিসে বিষয়টি জানিয়েছিলেন।