ভৈরবে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব থেকে গতকাল বৃহস্পতিবার তোফাজ্জল হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের কমলপুর মহল্লা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশাচালক তোফাজ্জল পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়া মহল্লার বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তোফাজ্জল (২০) ছয় বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভাড়া করা অটোরিকশা চালাতেন। গত বুধবার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল সকােল আমানত শাহ স মিলের দেয়াল ঘেঁষে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, তোফাজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।