ভৈরবে ইউনিপেটুইউর বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেছেন ইউনিপেটুইউর বিনিয়োগকারীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এলাকায় প্রায় সহস্রাধিক বিনিয়োগকারী বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।মানববন্ধন শেষে বিনিয়োগকারীরা জানান, কোম্পানি তাঁদের সঙ্গে যথাযথভাবে লেনদেন করে আসছিল। কিন্তু ২৫ জানুয়ারি দুদকের দায়ের করা মামলার পর আদালতের নির্দেশে কোম্পানির ১১০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে যায়। এরপর তাঁরা বিপাকে পড়েন। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পেরে অনেকের পরিবারে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে বিনিয়োগের টাকা ফিরে না পেলে তাঁদের পথে বসতে হবে। বক্তারা জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানান।