ভৈরবে এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ রেলপথের উপজেলার কালিকাপ্রসাধ এলাকা থেকে ওই ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর ওই খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ওই ব্যক্তির (৫০) পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।