ভৈরবে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রনি মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।ছাত্রীর পরিবার সূত্রের বর্ণনা অনুযায়ী, মেয়েটি ভৈরবের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। পৌর সদরের লক্ষ্মীপুর মহল্লার হান্নান মিয়ার ছেলে রনি মিয়ার সঙ্গে তার পরিচয় ছিল। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রী প্রাকৃতিক কাজে ঘরের বাইরে বের হয়। এ সময় রনি ও তাঁর বন্ধু জাপান মিয়া মেয়েটিকে ধরে অন্যত্র নিয়ে যান। পরে রনি ছাত্রীটিকে ধর্ষণ করেন। বিষয়টি রনির পরিবারকে জানানো হলে তারা উল্টো শাসিয়ে দেয়। মামলা করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়। ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘রনির সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। কিন্তু সে আমার এত বড় ক্ষতি করতে পারে, তা ধারণা করতে পারিনি।’এ ব্যাপারে কথা বলতে একাধিবার চেষ্টা করেও অভিযুক্ত রনির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর চাচা মিলন মিয়া বলেন, ‘রনির পরিবার দীর্ঘদিন ধরে ইতালি থাকে। তারা দুই মাস আগে দেশে এসেছে। কী কারণে এবং কেন রনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলো, তা বুঝে উঠতে পারছি না।’ভৈরব থানার ওসি শাহজাহান কবির বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার রনির বিরুদ্ধে ওই ছাত্রী মামলা করেছেন। মামলার পর থেকে ছাত্রীটি পুলিশের হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গতকাল শনিবার কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।