ভৈরবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খ্যাতনামা চিত্রশিল্পী হাশেম খান ও এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘নুরুজ্জামান লাল মিয়া বৃত্তি’ দেওয়া হয়। অনুষ্ঠানে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভৈরব উপজেলা থেকে বৃত্তি পাওয়া ৪৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে সাতজন শিক্ষার্থীকে তিন বছরের জন্য শিক্ষা বৃত্তি দেওয়া হয়।অনুষ্ঠানে হাশেম খান বলেন, শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থেকে সত্যিকারের কৃতী শিক্ষার্থী হওয়া সম্ভব নয়। দেশ ও নিজেকে চিনতে হলে চারপাশ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মুসা ইব্রাহীম বলেন, ভালো কিছু করতে হলে নিজেকে ভালো করে প্রস্তুত করতে হবে।