ভৈরবে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম আদালতের বিচার কার্যক্রমের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রাম আদালত সক্রিয় করতে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সৈয়দ মাহবুব হাসান। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলসি রঞ্জন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে বিচারসেবা পৌঁছে দেওয়া, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং বড় আদালতে মামলার চাপ কমাতে পুনরায় গ্রাম আদালত সক্রিয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।