ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল রোববার বিকেলে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে আশরাফুল ইসলাম (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আশরাফুল ইসলাম জাতীয় পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুইয়ে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, গতকাল আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে এবং বিকেল চারটার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটির ভৈরবে যাত্রাবিরতি নেই। ভৈরব স্টেশন অতিক্রম করার সময় গতি কিছুটা কমে আসায় আশরাফুল চলন্ত ট্রেন থেকে লাফ দেন।