ভৈরবে জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক ভৈরব বাজার শাখার সহকারী ব্যবস্থাপক খোকন কুমার পালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সড়কে তাঁর মৃতদেহ পাওয়া যায়। খোকন কুমার পালের বাড়ি একই জেলার নিকলী উপজেলার বরুই গ্রামে। পথচারীরা জানান, রেলওয়ে স্টেশন সড়কের পৌর কবরস্থানের কাছে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাঁরা একটি অটোবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা খোকনকে মৃত ঘোষণা করেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক বলেন, হাসপাতালে আনার আগেই খোকনের মৃত্যু হয়। তাঁর মাথা ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।জনতা ব্যাংক ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক মো. হাবিবুল্লাহ জানান, ট্রেনে ঢাকায় পরিবারের কাছে যাওয়ার কথা বলে সন্ধ্যা সাতটার দিকে খোকন অফিস থেকে বের হন।