ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরবে ট্রেনে কাটা পড়ে সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাজেদা বেগম নামে আরেক নারী। গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলাকাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সবুজ ও সাজেদা রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন এগারোসিন্দুরের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়ার মৃত্যু হয় এবং সাজেদা বেগম গুরুতর আহত হন। আশপাশের লোকজন সাজেদা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।নিহত সবুজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গুইলাকান্দা গ্রামের এবং সাজেদা ভৈরব পৌর এলাকার বাসিন্দা।ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, সবুজের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।