ভৈরবে ট্রেনে কাটা পড়ে যাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স ৩২ থেকে ৩৫ বছর হতে পারে।ভৈরব রেলওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন অতিক্রম করে। তখন ২ নম্বর লাইনে দাঁড়িয়েছিল কর্ণফুলী মেইল ট্রেন। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কর্ণফুলী ট্রেনের যাত্রী।রেলওয়ে সূত্র জানায়, প্ল্যাটফরম অতিক্রম করার সময় ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৫ কিলোমিটার। কিন্তু জয়ন্তিকা ট্রেনটি প্রায় ৪৫ কিলোমিটার গতিতে প্ল্যাটফরম অতিক্রম করে। এ কারণে নিহত ব্যক্তির পক্ষে ট্রেনের গতি বোঝা সম্ভব হয়নি।