ভৈরবে তাঁত ও বস্ত্রমেলাস্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলা আপাতত হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীদের লাগাতার আন্দোলনের মুখে জেলা প্রশাসন গতকাল শনিবার মেলার আয়োজন স্থগিত করে।

এদিকে মেলা স্থগিতের কথা জেনে ব্যবসায়ীরা আজ রোববারের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ভৈরব ব্যবসায়ী সমন্বয় পর্ষদের আহ্বায়ক এম এ লতিফ প্রথম আলোকে বলেন, তাঁতমেলায় তাঁতিদের অংশগ্রহণ নেই। একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী তাঁতমেলা করতে চাইছেন। তাঁরা কিছুদিন ব্যবসা করে চলে যান। এ ধরনের উদ্যোগ তাঁতশিল্পের প্রসারে ইতিবাচক কোনো ভূমিকা রাখে না। সরকারি উদ্যোগ সফল হয় না।

এ ব্যাপারে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমানের নির্দেশে ভৈরবে তাঁত ও বস্ত্রমেলা স্থগিত করা হয়েছে। তবে ঈদুল ফিতরের পর ব্যবসায়ী, তাঁত বোর্ডের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে মেলার আয়োজন করা হবে।