ভৈরবে নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাত শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের শেরবাজ গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ছাত্রীরা হলো পশ্চিম শেরবাজ গ্রামের নাসিমা বেগম (৬) ও জিদনী বেগম (৬)। তারা মনোহরপুর শেরবাজ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। আহত শিক্ষার্থীরা ওই বিদ্যালয়েরই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরবাজ গ্রামের শিক্ষার্থীদের নৌকায় করে বিল পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। গতকাল দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস ছুটি হয়। বেলা একটার দিকে নয়জন শিক্ষার্থী নৌকায় ওঠে। শেরবাজ এলাকায় পৌঁছামাত্র ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নাসিমা ও জিদনী তলিয়ে যায়।: