ভৈরবে নৌকাডুবি একই পরিবারের দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গত শনিবার এক নৌকাডুবির ঘটনায় গতকাল রোববার দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলো টুক্কু মিয়া (৩২) ও তাঁর স্ত্রীর বোনের মেয়ে সোমা বেগম (১০)। গতকাল বিকেলে ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের কালি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, এক আত্মীয়ের আমন্ত্রণে তাঁদের পরিবারের নয়জন সদস্য শনিবার নৌকায় চড়ে একই উপজেলার মানিকদী গ্রামে যান। বিকেলে ওই নৌকাতেই ফিরছিলেন। তিনটার দিকে কালি নদীর রসুলপুর গ্রাম অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।