ভৈরবে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্ররা হলো—ভৈরব পৌর শহরের চণ্ডীবের দক্ষিণপাড়ার রিয়াজ মিয়া (১৩) এবং উপজেলার আকবরনগর গ্রামের আনোয়ার হোসেন (১২)। চণ্ডীবের দক্ষিণপাড়ার কামাল মিয়ার ছেলে রিয়াজ বিকেল চারটার দিকে বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে ডুবে সে মারা যায়। আকবরনগর গ্রামের আনোয়ার হোসেন ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দায় খালার বাড়িতে বেড়াতে আসে। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে মারা যায়।