ভৈরবে ফের উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে বেশ কয়েকজন পরিবহন ও ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ ও পৌর মেয়র ফখরুল আলম। স্থানীয় সড়ক ও জনপথ, ভৈরব থানা, হাইওয়ে থানা ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা এ অভিযানে সহায়তা করেন।