ভৈরবে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। ভৈরব বইমেলা পরিষদ স্থানীয় পৌর পরিষদ কার্যালয় চত্বরে এ মেলার আয়োজন করেছে। বিকেলে মেলার উদ্বোধন করবেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবুল মনসুর, বইমেলা পরিষদের উপদেষ্টা বশির আহমেদ ও শরীফ আহমেদ। নিজস্ব প্রতিবেদক, ভৈরব|