ভৈরবে মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের হরিজনপল্লি থেকে গতকাল বুধবার প্রায় ১৭ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দনা হরিজন ও মেজান্তি হরিজন নামের দুই নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে পৌর শহরের রেলওয়ে কলোনির হরিজনপল্লিতে অভিযান চালিয়ে ওই মদ জব্দ করা হয়। এ সময় দুই নারীকে আটক করা হয়। পরে জব্দ করা মদ ধ্বংস করা হয়।