ভৈরবে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ট্রেনটির ইঞ্জিন ভৈরব রেলওয়ে স্টেশনের কাছাকাছি স্থানে বিকল হয়ে গেলে ট্রেন চলাচলের এই অচলাবস্থার সৃষ্টি হয়।