ভৈরবে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে রুবেল মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল সোমবার সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার কৃষি জমি থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। রুবেল মিয়ার বাড়ি ভৈরব পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ায়। সে ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে। পুলিশের ধারণা রোববার রাতের কোন এক সময় ছুরিকাঘাত করে রুবেল মিয়াকে খুন করা হয়।নিহতের পরিবারের সদস্যরা জানায়, রুবেল পেশায় একজন ব্যবসায়ী। বন্ধুদের সাথে যাচ্ছে-বলে গতকাল রাত এগারটার দিকে রুবেল ঘর থেকে বের হয়। এরপর রাতে আর ঘরে ফিরেনি। রুবেলের মা সখিনা বিবি বলেন, আমার ধারণা বন্ধুদের কেউ ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করে থাকতে পারে। এই কারণে রুবেলের ঘনিষ্ট বন্ধু একই এলাকার আক্তার মিয়ার নাম উল্লেখ করে হত্যা মামলা করেছি।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির বলেন, রুবেল বিপদগামী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে ভৈরব থানায় নানা অভিযোগে মামলা রয়েছে।