ভৈরবে যুবক খুন, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল বুধবার এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহত জাকিরের বাড়ি ভৈরব উপজেলার মেন্দিপুর গ্রামে।জাকিরের পরিবার ও পুলিশ জানায়, তিন বছর আগে জাকিরের চাচাতো বোন জরিনা বেগমকে বিয়ে করেন একই বংশের দানা মিয়ার ছেলে জামাল মিয়া। দাম্পত্য বিরোধের কারণে এক বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। জামালও ঢাকায় কাজ করেন। কিছুদিন ধরে তাঁরা মুঠোফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। গত মঙ্গলবার জামাল মেয়েটির মুঠোফোনে কল করেন। ফোনটি রিসিভ করেন জাকির। এ সময় জাকির ও জামালের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় রতন মিয়া পক্ষ নেন জামালের। জামাল সম্পর্কে রতন মিয়ার ভাতিজা। পরে গতকাল সকালে তাঁদের মধ্যে আবার তর্ক হয়। একপর্যায়ে জামাল ও রতন মিলে বল্লম দিয়ে জাকিরের মাথায় আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে সেখানে তিনি মারা যান।