ভৈরবে লরিচালকদের ডাকা অর্ধদিবস ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ট্যাংক-লরির চালকেরা গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। ভৈরব মেঘনা ও যমুনা ডিপো এলাকায় এই কর্মসূচি পালনের সময় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও নরসিংদীসহ ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে।বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের ভৈরব শাখা থেকে জানানো হয়, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জিলানী ফিলিং স্টেশনের একটি ট্যাংক-লরি সোহিলপুর এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহীর সঙ্গে সাইড দেওয়া নিয়ে লরিচালকের বাগিবতণ্ডা হয়।