ভৈরবে সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের বড়বাড়ি ও কোনাবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হলেন বড়বাড়ির আজিজুর রহমান (৩০) ও কোনাবাড়ির শাহজাহান মিয়া (২৫)। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় ১০ জনকে আটক করেছে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বড়বাড়ি ও কোনাবাড়ির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় চার যুগ ধরে বিরোধ চলছে। স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যস্থতায় সর্বশেষ সংঘর্ষের মীমাংসা হয়। মীমাংসায় বড়বাড়ির বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায়ের প্রক্রিয়া নিয়ে গতকাল সকালে তাদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২০ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।