ভৈরবে সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন ভাঙচুর, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগের এক নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-কিশোরগঞ্জ রেল ও সড়কপথ চার ঘণ্টা ধরে অবরোধ করে রাখে দলীয় কর্মী ও বিক্ষুব্ধ লোকজন। এ সময় আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে ভাঙচুর করা হয়। অবরোধের কারণে রেল ও সড়কপথের হাজার হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়।জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ওরফে মিঠুর ওপর গত বৃহস্পতিবার হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মিঠু গুরুতর আহত হন। এ ঘটনায় মিঠু ওই দিনই নয়জনকে আসামি করে ভৈরব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগের নেতার নিজের ইউনিয়ন কালিকাপ্রসাদ থেকে দলীয় কর্মী ও গ্রামবাসী গতকাল সকাল সাতটার দিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশন ও মিরারচর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। তারা উভয় স্থানে টায়ার জ্বালিয়ে যান চলাচলে অবরোধ সৃষ্টি করে। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। অবরোধকারীরা ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে।অবরোধের কারণে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে অন্তত এক কলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কপথের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। এ অবস্থায় অনেক যাত্রী দুই কিলোমিটার পথ হেঁটে ভৈরবের শম্ভুপুর রেলগেট এলাকায় গিয়ে রিকশাযোগে ভৈরব বাসস্ট্যান্ডে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার আ. মোতালিব জানান, এগারসিন্দুর ট্রেনটি কালিকাপ্রসাদ স্টেশনে চার ঘণ্টা আটকে ছিল। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটিও ভৈরব স্টেশনে আটকা পড়ে। ভৈরব থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, অবরোধের সময় রেল ও সড়কপথ বন্ধ থাকলেও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেনি।যুবলীগের নেতা মিঠু বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে প্রকাশ্যে মারধর করেছে। মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় আমার সমর্থকেরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে।’