ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভৈরব পৌর শহরের হাজি আসমত কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার জামাল মিয়া (৩৮) ও নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের নাজমা বেগম (২৬)।
ভৈরব হাইওয়ে থানার পুলিশ জানায়, গতকাল সকালে হাজি আসমত কলেজ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ছিটকে অনেকটা দূরে পড়ে যায়। স্থানীয় লোকজন অটোরিকশার পাঁচ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর জামাল ও নাজমা মারা যান।